১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের সম্মানী ভাতা কওমি মাদরাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির

  • Update Time : ০২:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি বলেছিলাম, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সরকারি কোনো সুযোগ-সুবিধা নেবো না। আমি সেটা নিচ্ছি না। কিন্তু সংসদের সম্মানী ভাতা আমাকে নিতেই হয়। এটা আমি একটি কওমি মাদরাসায় ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ তো সেই টাকা ছাড়া আমাকে আগেও চালিয়ে নিয়েছেন। তাহলে এখন কেন চলতে পারবো না। বুধবার রাতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, ইসলামী ব্যাংক কোনো দলের নয়। এটা জনগণের ব্যাংক। যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ব্যাংক। আমি বলবো, যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ওপর যদি গুলি ছোড়া হয় তাহলে আমি নিজেও সবার আগে বুক পেতে দিয়ে বলবো আগে আমার বুকে গুলি চালান। তার পর গ্রাহকদের ওপর গুলি চালাবেন। এই ব্যাংক দেশের সবার। ডা. শফিকুর রহমান বলেন, একজন ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো, একজন ঋণখেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারে?

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংসদের সম্মানী ভাতা কওমি মাদরাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির

Update Time : ০২:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬