০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুন্যই থাকবে হাত : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ০২:৫৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

মনের মাঝে শান্তি নেইকো, চারদিকে শুধু জঞ্জাল,

শত্রুতার এই ভিড়ে জীবন হারিয়েছে তার তাল।
একটা ক্ষত সারতে না সারতেই, আসে যে নতুন টান,
অশান্তির এই আগুনে আজ পুড়ছে আপন প্রাণ।

বিশ্বাসের তো মৃত্যু হয়েছে, নেইকো কোনো ছায়া,
ভুলে গেছে মানুষ আজ আগের দিনের মায়া।
স্বার্থের জয় সর্বত্র আজ, সবাই খোঁজে কাম,
টাকা-পয়সার দুনিয়াতে আজ মনের নেইকো দাম।

স্বার্থ যেখানে ফুরিয়ে যায় রে, জীবন সেখানে শেষ,
মানুষ চিনে সমঝে চলো, বদলে গেছে দেশ।
বুকের ভেতর কষ্ট নিয়ে কাটে যে দিন-রাত,
শূন্য হাতে এসেছিলাম, শূন্যই থাকবে হাত।

লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শুন্যই থাকবে হাত : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ০২:৫৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬