সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি
- Update Time : ১০:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবে ওমরাহ হজ্ব পালন করতে যাওয়ার সময় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আটক হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল। বুধবার (২১ অক্টোবর) সিলেট বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, উজ্জ্বল আহমদ সৌদি আরবের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয়। পরিবার জানায়, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শেষ বিদায় ও দোয়া নিয়ে ওমরাহ হজ্ব পালন করতে যাচ্ছিলেন উজ্জ্বল। ২ নভেম্বর হজ্ব শেষে ফেরার কথা ছিল। এর মাঝে বিমানবন্দরে তাকে আটক করার খবর পান তারা । সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ বলেন, বিমানবন্দরে যুবলীগ সভাপতিকে আটক করে আমাদের খবর দেয়া হয়েছে। খবর পেয়ে সদর থানার পুলিশ সিলেট যাচ্ছে আটককৃতকে গ্রহণ করতে। রাতেই তাকে সদর থানায় নিয়ে আসা হবে।




























