জিয়া সাইবার ফোর্স সিলেট নগরীর আহ্বায়ক কমিটি অনুমোদন
- Update Time : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট নগরের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সংগঠনের চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী ও মহাসচিব শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কমিটিতে সৈয়দ ইমরান আলীকে আহ্বায়ক, মো. খালেদ আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আবু খালেদকে (রাজা) সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আবু হানিফ, শাহিন আহমেদ, মো. ওমর ফারুক, আব্দুল বাছিত মুকিত, মো. সায়েম উদ্দিন, মোহাম্মদ শামছুদ্দোহা, মো. শামীম আহমদ, মো. কামরুল হাসান।, মো. মুজাক্কির আলম ও সাইফুল ইসলাম হাবিব। কমিটির সিনিয়র সদস্য আহমেদ ফেরদৌস শাকের। সদস্য পদে রয়েছেন আশফাক হোসেন, ফারহান আহমদ, ফাহিম আহমদ, জামিল আহমেদ, মো. ইফতেখার হোসেন (রাজু), তানভীর আহমেদ ও মো. মামুন মিয়া। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে সিলেট নগরের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া এবং আগামী ৬০ দিনের মধ্যে সিলেট নগরের অধীন শাখাগুলোর আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।




























