০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জের অগ্নিকাণ্ডে অক্ষত পবিত্র কোরআন শরীফ!

  • Update Time : ০৯:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

এহতেরামুল হক সোহাগ :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডের পর ছাইয়ের স্তূপ থেকে সম্পূর্ণ অক্ষত একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় শায়েস্তাগঞ্জ পৌর মার্কেটে অগ্নিকাণ্ডের লেলিহান শিখা পুড়াতে পারেনি মহাপবিত্র গ্রন্থ আল কোরআন।
আজ রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ছাইয়ের স্তূপ সরানোর সময় সম্পূর্ণ অক্ষত অবস্থায় একটি লাইব্রেরি থেকে এ পবিত্র গ্রন্থটি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর মার্কেটে একটি লাইব্রেরিতে আগরবাতি জ্বালাতে গিয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন এসময় বিদ্যুতের তারের মাধ্যমে পুরো মার্কেটে ছড়িয়ে পরে। শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও হবিগঞ্জের ০৬টি অগ্নিনির্বাপক দল দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে আটটি দোকানের প্রায় ২৫ লাখ টাকার মালামালের ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডে লাইব্রেরির সকল বই পুড়ে গেলেও অক্ষত অবস্হায় পাওয়া যায় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন।

অগ্নিনির্বাপক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, বিদ্যুতের লাইন থেকে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে আটটি দোকান পুড়ে গেলেও অলৌকিকভাবে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনটি অক্ষত থেকে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শায়েস্তাগঞ্জের অগ্নিকাণ্ডে অক্ষত পবিত্র কোরআন শরীফ!

Update Time : ০৯:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭