০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে সড়কের পাশে পচা-গলা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • Update Time : ০৫:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের পানিতে পচা-গলা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ২টার দিকে উপজেলার ৪নং পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মহাসড়কের পাশে পানিতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি এতটাই পচে গিয়েছিল যে শরীরের চামড়া ও মাংস খসে পড়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত নারীর বয়স আনুমানিক ৭ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. নুরুজ্জামান ভূইয়া সঙ্গীয় কনস্টেবল নুর মোহাম্মদ ও নারী কনস্টেবল উম্মে সালমাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত নারীর পরিচয় শনাক্তসহ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশের পরবর্তী দাফন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে সড়কের পাশে পচা-গলা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Update Time : ০৫:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬