শান্তিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঘ কমিটি ঘোষণা
- Update Time : ১২:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার বার্ষিক সভায় ২০২৬-২০২৭ শেষনের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জ বাজারে উপজেলা শাখার সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখা গঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রধান মেহমান হিসাবে বক্তব্য সংগঠনের সুনামগঞ্জ জেলার সভাপতি মুফতী আজিজুল হক। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি ডা. মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। সভায় মাওলানা কাজী মো. জমিরুল ইসলাম মমতাজকে সভাপতি, হাফিজ মাওলানা নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা জুবায়ের আহমদ মো. আবুল বশরকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ, মাওলানা আজির উদ্দীন, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা আবু আইয়ূব আনসারী, মো. কবির আহমদ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা কাজী আব্দুল আলী, ক্বারী লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আশিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাই দোলন, মাওলানা শাহজাহান, বায়তুলমাল সম্পাদক আব্দুর রব এনামুল হক, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সাব্বির আহমদ সবুজ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমীন রাসেল, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, হাফিজ মাওলানা নুরুল আমীন, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জুনায়েদ কবির, সহ প্রচার সম্পাদক সিহাব উদ্দীন, বদরুল আলম হাবিবি, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মঈন নানু, সহ সমাজ কল্যাণ সম্পাদক রাহুল আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মোল্লা মো. ইয়াহিয়া, সহ অফিস সম্পাদক হাফিজ মাওলানা আহমদ কয়েছ।
কমিটির সদস্যরা হলেন, হাফিজ আব্দুল মুকিদ, মাওলানা আজিজুর রহমান, ক্বারী আবুল হাসনাত, হারুন মিয়া, শাহনুর, মাওলানা রুহুল আমীন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা তানভীর আহমদ, মাওলানা শামীম, হাফিজ আছকির আলী, মাওলানা মাহফুজুল হক রাফী, মাওলানা চাঁদ আহমদ।
শান্তিগঞ্জ উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

























