০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার যাচাইকরণ বিষয়ক কর্মশালা

  • Update Time : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: গ্রামীণ সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, সড়কের তথ্যভাণ্ডার হালনাগাদ এবং সড়কের অঅগ্রাধিকার (রাইট অব ওয়ে) সংরক্ষণের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শান্তিগঞ্জ। কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায়, যা আরসিআইএমপি (RCIMP) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. ইসলাম উদ্দিন। কর্মশালা সঞ্চালনা করেন এলজিইডি শান্তিগঞ্জের উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল আলম। এতে জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান রিসোর্স পারসন হিসেবে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অধিকার সংরক্ষণ, তথ্য যাচাইকরণ এবং আধুনিক জিআইএস প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার জলাল উদ্দিন।

এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকৌশলী, মাঠপর্যায়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি সড়কের অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য আরও নির্ভুল হবে এবং ভবিষ্যতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার যাচাইকরণ বিষয়ক কর্মশালা

Update Time : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬