০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে যেতে বাধা দেয়ায় আদালতের দ্বারস্থ হচ্ছেন তাহসিনা রুশদী লুনা

  • Update Time : ০৩:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বড় ছেলের স্নাতক সমাপনীর অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে যেতে বাধা দেয়ায় আদালতের দ্বারস্থ হচ্ছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা।

এ বিষয়ে তার আইনজীবী সগির হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে রবিবার সকাল ১০টায় লন্ডন যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। এর বিরুদ্ধে আমরা রিট দায়েরের প্রস্তুতি নিয়েছি। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করবো।’

বিমানবন্দরে আটকের বিষয়ে জানতে চাইলে লুনা বলেন, ‘রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২ সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দেড় ঘণ্টা আমাকে বসিয়ে রেখে বলা হয়, আপনি যেতে পারবেন না, আপনার ছেলে-মেয়েরা যেতে পারবে।’

এই পরিস্থিতিতে মেয়ে সাইয়ারা নাওয়াল ও ছেলে লাবিব সারারকে নিয়ে বাসায় ফিরে যাওয়ার কথা জানান লুনা। তিনি জানান, তার বড় ছেলে আবরার ইলিয়াস এবার ব্রিস্টলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে স্নাতক শেষ করেছে। অভিভাবক হিসেবে আগামী সপ্তাহে ওই অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যুক্তরাজ্যে যেতে বাধা দেয়ায় আদালতের দ্বারস্থ হচ্ছেন তাহসিনা রুশদী লুনা

Update Time : ০৩:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭