ব্যাপারটা হয়ে যাচ্ছে এমন : সাইমুম সাদী
- Update Time : ১২:২২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
যুদ্ধশেষে মৃত এবং আহত কারা তা নির্ধারণের জন্য ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে সিল মেরে দিয়ে গেছে। মৃতদের গায়ে মৃতের সিল এবং জীবিতদের গায়ে জীবিত সিল।
একটু পরে এলো পরিচ্ছন্ন কর্মীদের গাড়ি। যারা আহত তাদেরকে সিল দেখে হাসপাতালে পাঠাচ্ছে আর যারা মৃত তাদেরকে গোরস্তানে পাঠাচ্ছে।
একলোকের গায়ে মৃতের সিল ভুলক্রমে ডাক্তার মেরে দিয়েছেন। কিন্তু লোকটা মরে নাই জীবিতই ছিল। পরিচ্ছন্ন কর্মীরা মৃতের সিল দেখে তাকে গোরস্তানের গাড়িতে তুলতে গেলে লোকটি বাধা দিয়ে বলল, ভাই আমি তো জীবিত, হাসপাতালে পাঠান।
পরিচ্ছন্ন কর্মীরা বলল, আরে মিয়া ডাক্তার তোমার গায়ে মৃতের সিল মেরে গেছে, তুমি কি ডাক্তারের চেয়ে বেশী বুঝ?
লালখান বাজার মাদ্রাসার কার্যনির্বাহী মুহতামিম জানাচ্ছেন আমরা এতায়াতি নই, জমহুর উলামায়ে কেরামের সাথে আছি। সাদ সাহেবের পক্ষে মুফতি ইজহার সাহেবের বক্তব্য একান্তই ব্যাক্তিগত বক্তব্য।
কিন্তু আমরা বলছি না, আপনারা অবশ্যই এতায়াতি। সুতরাং এই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা হাইয়াতুল উলিয়া থেকে হবেনা।
বিনয়ের সাথেই বলছি আমাদের মতপার্থক্যের কারণে ছাত্রদের ক্ষতি করার অধিকার সম্ভবত আমাদের নাই। দয়া করে সিদ্ধান্ত পূনর্মুল্যায়ন করুন।




























