০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ থানায় নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামীম মূসা
- Update Time : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ আগস্ট ২০১৯
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করবেন মো. শামীম মূসা। ১ আগষ্ট বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন এক অফিস আদেশে তাঁকে বিশ্বনাথ থানায় ওই পদে নিযুক্ত করেন। বিশ্বনাথ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএমকে একই তারিখে সিলেটের কানাইঘাট থানায় বদলী করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম মূসা এর আগে সিলেট পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন।





























