বিশ্বনাথ উপজেলা-পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’
- Update Time : ০১:৪৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা-পৌর জামায়াতের যৌথ উদ্যোগে ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে পৌর শহরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ‘ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি’ শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান। কর্মশালা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক যোগ্যতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন এবং কোরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান ও পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন। অনুষ্ঠিত কর্মী প্রশিক্ষণ কর্মশালায় এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কামাল আহমদ, দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শামিম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখর উদ্দিন, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা জুয়েল আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম, রুবেল আহমেদ, মকবুল আহমেদ, কাওসার আহমেদ নাহিন, মিয়া মোহাম্মদ সাহেদ, আবুল বশর প্রমুখ’সহ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণের জন্য বাছাইকৃত কর্মীবৃন্দ।




























