বিশ্বনাথে তাজ উল্লাহ মেম্বারের দাফন সম্পন্ন
- Update Time : ১১:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার তাজ উল্লাহ’র দাফন করা হয়েছে। মঙ্গলবার (৪জুলাই) বিকেল সাড়ে ৫টায় মরহুমের গ্রামের বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন করা হয়। জানাযার নামাজে বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ প্রমুখ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে বিশ্বনাথে উপজেলার রাপমাশা ইউনিয়ন পরিষদে বিভিন্ন বরাদ্ধ বন্টন, আধিপত্য বিস্তার ও অনাস্থা প্রস্তাব আনার জের ধরে স্থানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ও একই পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ইমাম উদ্দিনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ধস্তাধস্তি আটকানোর মধ্যস্থতাকারী একই পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার তাজ উল্লাহ মৃত্যুবরণ করেন।





























