০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে অসহায় রোগীদের শীতের কম্বল দিলেন এমপি মোকাব্বির
- Update Time : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অসহায় রোগীদেরকে শীতের কম্বল দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংসদ সদস্যের পক্ষে তার এপিএস অসিত রঞ্জন দেব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমানের হাতে কম্বলগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নুর উদ্দিন, মো. আবুল কাশেম ও আহমদ আলী হিরন প্রমুখ।





























