০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ
- Update Time : ০১:১৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পরিপ্রেক্ষিতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।





























