বালাগঞ্জে কৃতি শিক্ষার্থী জুয়েল আহমদ লতিফি সংবর্ধিত
- Update Time : ১২:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বালাগঞ্জের বোয়ালজুড় বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার সাবেক ছাত্র জুয়েল আহমদ লতিফি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ফাস্ট ক্লাসে দ্বিতীয় স্থান অর্জন করায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে বোয়ালজুড় বাজারে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ ঈদে মিলাদুন্নবী (সাঃ) বাস্তবায়ন কমিটির সভাপতি ক্বারী আখতারুল ইসলাম।
আবুল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালজুড় মাদরাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক দৈনিক ডেসটিনি’র বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি কারী আব্দুস শহিদ, বিশেষ অতিথির হিসেবে ছিলেন বোয়ালজুড় মাদরাসা প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সদস্য কারী মুজিবুর রহমান, যুব কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক কারী ছালেহ আহমদ লিছান, কারী ময়নুল ইসলাম রিপন ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থী জুয়েল আহমদ লতিফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























