বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমদের আমন্ত্রণে প্রবাসীদের মিলনমেলা
- Update Time : ০১:১৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শামীম আহমদের আমন্ত্রণে তাঁর বাসায় প্রবাসীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের সুখ দুঃখ ও কমিউনিটির উন্নয়ন সহ নানাবিধ বিষয়ে আলোচনায় অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দের অনেকই। শেষে আমন্ত্রিত ব্যক্তিবর্গের সম্মানে আলহাজ্ব শামীম আহমদ নৈশভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত এক প্রবাসী অনুভুতি ব্যক্ত করে বলেন, খাবার কেবল পেট ভরানোর জিনিস নয়—এটা একটা অনুভব, অনুভুতি এবং এক ধরনের ভালোবাসা। খাবারের সাথে থাকে একেকটা গল্প, একেকটা স্মৃতি। আর ভালো খাবার যখন মন ছুঁয়ে যায়, তখন তা প্রশংসা না করে থাকা যায় না। স্বাদের জাদুতে মনটা একেবারে জুড়িয়ে যায়।
ছুটির দিন মানেই নতুন পথে হাঁটা, নতুন স্মৃতি আর একটু নিজের মতো করে বাঁচা। ছুটির দিন, মুক্ত মন, আর একটু ঘোরাঘুরি—জীবনটা এভাবেই সুন্দর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামীম আহমেদ (শামীম রাজা) ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বড়লেখা উপজেলা পরিষদ। বড়লেখা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী কামরান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান নানু, বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী আবদুল রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলম চৌধুরী ও ফরহাদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মঈনউদ্দীন, বিশিষ্ট কমিউনিটি নেতা রিপন আহমেদ ও বদরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বড়লেখা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সামাজিক কাজে ভুমিকা পালনের জন্য বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শামীম আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সেই সাথে প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য সাইফুর রহমান নানুর দেশে গমন উপলক্ষে পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।


























