০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু
- Update Time : ০২:৫৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পারিবারিক কলহের জের ধরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু।
মৌলভীবাজারের কুলাউড়ায় পুত্রের লাঠির আঘাতে ঈসমাইল আলী (৬৫) নামের এক পিতা মারা গেছেন। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামের ঈসমাইল আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাঁর কনিষ্ঠ পুত্র মোস্তাক আহমদ (২৪)। এতে ইসমাইল আলী গুরুতর আহত হলে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।





























