০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে ৩৯ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • Update Time : ০২:০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দিরাইয়ে ৩৯ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্ট। নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার সকাল ১১টায় দিরাই পৌর শহরের আজমল কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের চেয়ারম্যান ড. মাওলানা শোয়াইব আহমদ উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম বরোর অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান মোহাম্মদ সাদরুজ্জামান খান। তিনি বলেন, শুধু আর্থিক সহায়তার পরিবর্তে দক্ষতা ও কর্মসংস্থানভিত্তিক সহায়তা মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। নারীদের কারিগরি দক্ষতা উন্নয়নে সেলাই মেশিন বিতরণের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের চেয়ারম্যান ড. মাওলানা শোয়াইব আহমদের সভাপতিত্বে ও দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হাসান সৌরভ, ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আব্দুল বছির, মাওলানা তফাজ্জল হক আজিজ, মাওলানা মুহিউদ্দিন কাশেমী, সাংবাদিক রুদ্র মিজান সহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে ড. শোয়াইব আহমদ বলেন, ট্রাস্টের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লা এলাকার অসহায়, হতদরিদ্র ও বন্যাদুর্গত মানুষের পাশে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতেও কর্মসংস্থানমুখী ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাইয়ে ৩৯ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

Update Time : ০২:০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬