০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোবাইল মার্কেট ব্যবসায়ীদের নতুন কমিটি
- Update Time : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেট ব্যবসায়ীদের ২০২৬-২৭ সালের জন্য ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) মোবাইল মার্কেটের ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি শেখ আলী আহমদ, সাধারণ সম্পাদক নানু মিয়া, নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি আব্দুল মুকিত, সহসাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ ও কোষাধ্যক্ষ জাকির হুসাইন (রাজু)। কমিটির উপদেষ্টারা হলেন, ইবরাহীম আলী, জামাল হোসাইন, ননোহেল আমিন ভুঁইয়া, সোহেল মিয়া, তহুর উদ্দিন ও জহিরুল হক জহির।


























