তালামীযে ইসলামিয়ার ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ১০:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া একটি আদর্শবাদী ছাত্র সংগঠন, মুসলিম ছাত্র সমাজকে আল্লাহ ও তার রাসূল (সা.)-এর দেখানো পথে পরিচালিত করার জন্য নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে ইসলাম ও মুসলমানদের চলমান অগ্রযাত্রা বাধাঁগ্রস্থ করার জন্য ইসলামের মুখোশধারী মুনাফিক চক্র বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারা তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে যুব ও ছাত্রসমাজকে বিভ্রান্ত করছে। তিনি সোস্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের আহবান জানিয়ে বলেন, বর্তমান বিশ্বে বিশেষত মধ্যপ্রাচ্যে চলমান অশান্ত পরিবেশের জন্য সোস্যাল মিডিয়ার অপব্যবহারই অনেকাংশে দায়ী। তাই ছাত্র ও যুবসমাজকে ইসলাম বিদ্ধেষী চক্রান্ত মোকাবেলায় তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারে এগিয়ে আসতে হবে।
তিনি ৭ জুলাই শুক্রবার বা’দ জুম’আ রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমানের পরিচালনায় ও সহ-সভাপতি দুলাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওছার আহমদ ও অর্থ সম্পাদক ওয়ালীউর রহমান সানী।
এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আখতার, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, কুমিল্লা জেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম, মৌলভী বাজার জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান ও নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ প্রমূখ।
অনুষ্ঠানে ভারতে গো-মাংস রক্ষার নামে মানব হত্যারমত ন্যাক্যারজনক মানবতা বিরোধী অপরাধের নিন্দা জানিয়ে এ বিষয়ে জাতিসংঘের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
























