তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবসে ছাত্রদলের দোয়া মাহফিল
- Update Time : ০৯:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে আজ বাদ আছর সিলেট ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের সন্ধান কামনা ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল মজিদ, কামরুজ্জামান দীপু, আব্দুল হাসিম জাকারিয়া, আব্দুর রউফ, বোরহান আহমদ রাহেল, উসমান গনি, খন্দকার ফয়েজ আহমদ, আলী আহমদ আলম, রুনু আহমদ, সিহাব খান, সোহেল রানা, মোঃ সেলিম মিয়া,আনহার খান রাজু,আলী ইসলাম, ইমন আহমদ, এনামুল হক জুমন, রিপন আহমদ, সাহিদুর রহমান বিপ্লব, রাব্বি আহমদ, হাবিব হোসেন সুমন, ইমরান আহমদ রাফি, নোবেল হোসেন সাইম, শাওন আহমদ, আবুল কাশেম, এমরান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি





























