০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটে জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে অগ্নিকাণ্ড
- Update Time : ০৬:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মার্কেটে জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে অগ্নিকাণ্ড।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন মার্কেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে দুপুর ১টা ১০ মিনিটে মার্কেটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জিয়া।





























