১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমিয়তের কেন্দ্রীয় মহাসচিবের সঙ্গে সুনামগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা

  • Update Time : ০৬:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে। সেই আদর্শকে সমন্নোত রাখতেই বিগত নির্বাচনে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করেছে। নির্বাচনে দেশী বিদেশী অপশক্তির রোষানলে পড়ে জমিয়তকে পরাজিত করা হয়েছে। তিনি ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় জমিয়তে উলামায়ে ইসলামকে আরো সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করার আহবান জানান। তিনি আরো বলেন সাংগঠনিক ঐক্য, ত্যাগ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। তিনি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বটবাহিনীর সকল অপপ্রচার ও চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।”

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, “সুনামগঞ্জ জেলা জমিয়ত সবসময় দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকেছে। জেলার সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুসরণ করে আগামী দিনে জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় ও জনমুখী সংগঠনে পরিণত করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ শামসুদ্দীন ফিরিজপুরী, মাওলানা শায়খ আব্দুল কাদির, মাওলানা নুরুজ্জামান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সিলেট মহানগর জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নুর হোসাইন, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবুল কাসেম সাইদ, মাওলানা আব্দুল হাই, মাওলানা লুৎফুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আরশাদ নোমান, মুফতি তাফাজ্জুল হক, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা আমির হোসাইন, যুবনেতা হাফিজ মাওলানা ত্বোহা হোসাইন, ছাত্রনেতা সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ। সভায় জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনের কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমিয়তের কেন্দ্রীয় মহাসচিবের সঙ্গে সুনামগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা

Update Time : ০৬:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬