জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতার ২, একজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
- Update Time : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এসআই মো. মতিউর রহমান ও এসআই কবির আহমদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত সৈয়দ আছকর আলীর ছেলে আবু খালেদ (৪০)-কে গ্রেফতার করে। তিনি ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, জগন্নাথপুর পৌর এলাকার দিঘিরপাড় গ্রামের প্রদন্য সরকারের ছেলে প্রনব সরকার (৪৫)-কে জগন্নাথপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৭৬৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬-এর সূত্রে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























