০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নাশকতা মামলায় বিএনপি নেতা সৈয়দ মোছাব্বির আহমদ গ্রেফতার
- Update Time : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার একদল পুলিশের অভিযানে ২৪ ডিসেম্বর (সোমবার) নাশকতা মামলায় সৈয়দপুর বাজার থেকে বিএনপি নেতা সৈয়দ মোছাব্বির আহমদকে গ্রেফতার করা হয়।





























