০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত নাজিম উদ্দিন (৪৫) হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ভবের বাজারে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত নাজিম উদ্দিনের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক শাহ মাহফুজুল করীমের সভাপতিত্বে এবং সমাজকর্মী আলফু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ ফজর আলী, সমাজসেবক এমদাদুল হোসেন, শাহিন মিয়া, প্রভাষক জাহিদ হোসেন, বশির আহমদ, নাজমুল খান, সুজন মিয়া, রাসেল আহমদ, পারভেজ আহমদ, সায়েক আলী, নাদির আহমদ, মারুফ আহমদ, হোসাইন আহমদ, সালমান আহমদ, সুয়েব আহমদ, আরমান আহমদ, মোকরাবিন আহমদ, সামিউল ইসলাম, রুমান আহমদ, মিজান আহমদ, জাবেদ আহমদ, আব্দুল কাইয়ুম, রকি আহমদ ও ফুজেল আহমদ প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬