০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের এক মাদক ব্যবসায়ীকে ৩৭৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৯

  • Update Time : ০৭:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুরের এক মাদক ব্যবসায়ীকে ৩৭৮ পিস ইয়াবাসহ সিলেটে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির শাহপরান থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির শাহপরান থানাধীন হযরত শাহপরান (রা.) মাজার গেইট সংলগ্ন ইসলামিয়া রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত মো. আক্তার হোসেন (৩৪), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত আব্দুল ছায়াদের ছেলে। বর্তমানে- শহরতলীর দিগন্ত আবাসিক এলাকা, দিগন্ত মসজিদের পাশে বসবাসরত। গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের এক মাদক ব্যবসায়ীকে ৩৭৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৯

Update Time : ০৭:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯