ছাত্র মজলিস রমনা থানার নয়াটোলা কামিল মাদরাসা শাখা পুনর্গঠন
- Update Time : ০৯:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা রমনা থানার নয়াটোলা কামিল মাদরাসা শাখা পুনর্গঠন উপলক্ষে এক কর্মী সমাবেশ ১৮ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন- সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আফসার উদ্দিন হাওলাদার, রমনা থানা অফিস সম্পাদক মুহাম্মদ আবদুল মতিন।
কর্মী সমাবেশে উপস্থিত কর্মীদের প্রত্যক্ষ ভোটে সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ সজিব মোল্লা, সেক্রেটারি মনোনীত হন- আবদুল্লাহ আল মামুন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুহাম্মদ আবদুল আজীজ,
মুহাম্মদ আবু ইউসুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



















