ছাতকে সিংচাপইড় ইউনিয়ন খেলাফত মজলিসেরকমিটি গঠন
- Update Time : ০১:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ আগস্ট ২০১৭
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ৪আগষ্ট বিকেলে স্থানীয় কামারগাঁও বাজারের সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রবীন মুরব্বি আমরুজ আলীর সভাপতিত্বে ও মাওলানা সালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আক্তার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম মোশাহিদ আলী, প্রবাসী নেতা মাওলানা নুর উদ্দিন। সভায় সর্ব সম্মতিক্রমে মো. আমরুজ আলীকে সভাপতি, হাফেজ আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা আলী হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সিংচাপইড় ইউনিয় খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মতছির আলী ও মাওলানা সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ মাইমুন, বায়তুলমাল সম্পাদক আবদুল খালিক, প্রচার সম্পাদক হাফেজ শওকত আলী, সমাজ কল্যাণ সম্পাদক শাহ আলম, অফিস সম্পাদক আবদুল আজিজ, প্রশিক্ষণ সম্পাদক ইসমাঈল হোসেন সূফি, নির্বাহী সদস্য মাওলানা দবির আহমদ, মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা শাহজাহান, আমিন উদ্দিন ও আইনুদ্দিন।





























