০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

  • Update Time : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভা বৃহষ্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইউপি সদস্য-সদস্যাদের সর্ব সন্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় ইউপি সদস্য ছাদ আহমদ, নুরুল আমিন, সায়াদুর রহমান, রশিক আলী, খালিদ আহমদ খলিল, জয়নাল আবেদীন, কয়ছর আহমদ, আজাদ মিয়া, সদস্যা রুপতন মালা, মিঠু রাণী পাল, রোকসানা বেগম ও ইউপি সচিব মনোমত রায়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজিজুল হক জাহাঙ্গীর, আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাদের সর্বসম্মত সিদ্ধান্তে খালিদ আহমদ খলিল কে প্যানেল চেয়ারম্যান-১, জয়নাল আবেদীনকে প্যানেল চেয়ারম্যান ২, ও রুপতন মালাকে প্যানেল চেয়ারম্যান -৩ নির্বাচিত করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

Update Time : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২