সিলেটে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন ২৭ হাফিজ
- Update Time : ১২:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের মূল আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বাছাইপর্ব শেষে তারা এ সুযোগ পান। উপজেলার রণকেলী উত্তরস্থ মুহাম্মদীয়া তাহসিনুল কুরআন মাদরাসায় এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫ পারা, ১৫ পারা ও ৩০ পারা—তিনটি বিভাগে বিভিন্ন মাদরাসার হাফিজে কোরআনরা অংশ নেন। প্রতিটি বিভাগ থেকে ৯ জন করে মোট ২৭ জন জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।সকাল থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিযোগিতা চলে। পরে বেলা ২টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। মুহাম্মদীয়া তাহসিনুল কুরআন মাদরাসার সভাপতি আলহাজ্ব আরবাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা এমদাদুল হক কাওছার। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফিজ ক্বারী এনামুল হক। এছাড়া অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, হুফাজুল কুরআন বাংলাদেশ সিলেটের সাংগঠনিক সম্পাদক ও প্রধান বিচারক হাফিজ মাওলানা হাকিম আহমদ, বিচারক কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ফয়ছল আহমদ, মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দিন, লন্ডন প্রবাসী আলহাজ্ব মারুফ আহমদ, সাংবাদিক ইমরান আহমদ ও ব্যবসায়ী আফজল আহমদ। জেলার ১৭টি উপজেলার মধ্যে গোলাপগঞ্জ ছিল সর্বশেষ বাছাইপর্ব। এর মধ্য দিয়ে সব উপজেলার বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মুহাম্মদীয়া তাহসিনুল কুরআন মাদরাসার উদ্যোগে গোলাপগঞ্জে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতা। এতে ১৭ উপজেলার বাছাইকৃত প্রতিযোগীরা তিনটি বিভাগে অংশ নেবেন। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের বিচারক ক্বারী মাওলানা আব্দুল হক উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজে কোরআনদের।




























