বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র চাল পেল ৪৫টি পরিবার বিতরণ
- Update Time : ১১:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে পৌর এলাকার দরিদ্র-অসহায় ও দুস্থ ৪৫টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সংগঠনের উদ্যোগে চলমান কার্যক্রমের অংশ হিসেবে ওই চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ সংগঠনের কার্যালয়ে প্রত্যেকটি পরিবারের সদস্যদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠক শামছুল ইসলাম, মুসলিম আলী, কফি আহমদ, ওয়াসিম উদ্দীন, শাহ লায়েক, মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।




























