০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে বড় প্রত্যাশা

  • Update Time : ১২:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পক্রিকা ডেস্ক :: হংকংয়ে আমন্ত্রণমূলক জকি কাপ অনূর্ধ্ব-১৫ মহিলা আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে সোমবার দিবাগত রাতে দেশে ফিরেই সংবর্ধনায় সিক্ত হয়েছে মেয়েরা। ইরান মালয়েশিয়া হংকংকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে তাদের সংর্বধনা জানান ক্রীড়া উপমন্ত্রী আরিখ খান জয়। এরপর চ্যাম্পিয়ন দলকে সংর্বধনা জানায় চ্যানেল আই। গতকাল বাফুফে ভবনে মেয়েদের সংবর্ধনাদেন সভাপতি কাজী সালাউদ্দিন।
হংকংয়ে চার জাতির এই প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, এমনটি জোর দিতে বলতে পারেননি বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনও। প্রতিপক্ষ ইরান সম্পর্কে ধারণা থাকলেও হংকং ও মালয়েশিয়া ছিল অনেকটাই অচেনা প্রতিপক্ষ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ খেলে দল শিরোপা জেতায় ভীষণ আশ্চর্য কোচ ছোটন। ধারাবাহিক বাংলাদেশ শেষ ম্যাচে স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দেয়। তাতে সিউ সাই ওয়ান স্পোর্টস কমপ্লেক্স মাঠে নতুন ইতিহাস লিখে মারিয়া-আখি-সাজেদরা। রাতে বিমানবন্দরেই বাফুফের মহিলা উইং কমিটির চেয়ারম্যান ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ দলের সদস্যদের মিষ্টিমুখ করান। সঙ্গে রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে সাফল্য নিয়ে আসা মেয়েদের জানানো হয় শুভেচ্ছা। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমাদের মেয়েরা হংকংয়ে সাফল্য পেয়েছে। তাদের নিয়ে সামনে আরো এগিয়ে যেতে হবে।’
এদিকে চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। বাফুফে চাইছে মেয়েদের যুক্তরাষ্ট্রে খেলতে পাঠাতে। এর বাইরে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক আসরও রয়েছে। সাফের একাধিক আসর ছাড়াও রয়েছে এএফসির প্রতিযোগিতা। এর মধ্যে বাড়তি প্রেরণা হিসেবে থাকছে যুক্তরাষ্ট্রে কনকাকাফ অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা। এএফসি থেকে মনোনয়ন পেলেই বাংলাদেশের মেয়েদের সামনে থাকবে সুবর্ণ সুযোগ। হংকং থেকে রাতে ঢাকায় ফিরে বিমানবন্দরেই যুক্তরাষ্ট্রে খেলার আমন্ত্রণের খবর পায় মেয়েরা। অপ্রত্যাশিত এমন খবর পেয়ে মেয়েরা তো অবাক। মেয়েদের যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টের ব্যাপারে দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, সেখানে খেলতে পারলে তো বড় অর্জন হবে। দক্ষিণ এশিয়া থেকে আসিয়ান তারপর যুক্তরাষ্ট্রে যেতে পারলে সেটা বড় অর্জন। যুক্তরাষ্ট্র তো ফুটবলে শক্তিশালী দল। তাদের বিপক্ষে সেখানে খেলার সুযোগ থাকবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ওই অঞ্চলের অন্য শক্তিশালী দলগুলোও থাকবে। যদি আমরা যেতে পারি তাহলে মেয়েরা শেখার অনেক বড় সুযোগ পাবে। সঙ্গে নিজেদের পারফরম্যান্স দেখানোর, অভিজ্ঞতা অর্জনের সুযোগও থাকবে।’ আগামী ২রা মে থেকে এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু হবে থাইল্যান্ডের ব্যাংককে। ব্যাংককের আসরে ১৬টি দেশ অংশ নিবে। বাংলাদেশের গ্রুপে ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়া আছে। এরপর তো পর্যায়ক্রমে সাফের একাধিক আসর ছাড়াও আছে এএফসির প্রতিযোগিতা। তাই গোলাম রব্বানী ছোটনের দৃষ্টি সামনের দিকে, ‘যে কোনো আসরে আমাদের প্রতিপক্ষ যেই হোক নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে হবে, যা চাইছিলাম তাই হয়েছে হংকংয়ে। প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়ে চিন্তা করা ভালো। আসিয়ান অঞ্চলের দলগুলোর সঙ্গে খেলে আমরা উন্নতি করছি। থাইল্যান্ডে ফুটসাল অভিজ্ঞতা অর্জনে যাবো। সাফ ও এএফসির আসরে ভালো খেলার লক্ষ্য তো আছেই। এছাড়া হংকংয়ের ট্রফি আমাদের প্রেরণার উৎস হিসেবে থাকবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে বড় প্রত্যাশা

Update Time : ১২:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮