১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে দুই শতাধিক গাছের চারা বিতরণ
- Update Time : ০৪:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে দুই শতাধিক ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে ।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলয়ার হোসেন দিপন ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার নেতাকর্মীদের হাতে দুই শতাধিক চারা গাছ তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা স্মরণ করিয়ে নেতাকর্মীদের সঠিক ভাবে সবুজ বনায়নে এগিয়ে আসার আহবান জানান ।
এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্যা ন্যাচার গোলাপগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আহমদ, পৌর ছাত্রলীগ নেতা সায়েম আহমদ, শ্রমীকলীগ নেতা শাহিন আহমদ, যুবলীগ নেতা শাকিল চৌধুরী তপু প্রমুখ।





























