ছাতকে উচ্ছেদ অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- Update Time : ১০:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক পৌর শহরে ৩য় দিন ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৩ টি মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। রোববার (৫ জুলাই) বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ছাতক থানা, ছাতক পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। শহরের কালীবাড়ি রোড, বালিকা বিদ্যালয় রোড ট্রাফিক পয়েন্টে অবস্হিত যমুনা ইলেকট্রনিক্স, আর এল ইলেকট্রনিক্স এন্ড সাইকেল ঘর, ওয়ালটন প্লাজা, রয়েল স্ন্যাকবার, মা-বাবা এন্টারপ্রাইস, চারটি ফলের দোকান, নির্মল স্টোর, মা বাবা স্টোর ও জাহাঙ্গীর মিয়ার সবজীর দোকান থেকে জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজটমুক্ত, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে। যাতে ফুটপাত দখল না করে ব্যাবসায়ীদের ব্যাবসা করার জন্য সবার প্রতি আহবান জানান।




























