গোবিন্দপুরে আব্দুল জব্বার ফাউন্ডেশন ও আব্দুল মতিন পরিবার’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা
- Update Time : ০২:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের গোবিন্দপুর মাস্টার বাড়িতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) দিন ব্যাপী আব্দুল জব্বার ফাউন্ডেশন ও আব্দুল মতিন পরিবার এর সার্বিক সহযোগিতায় গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মানবিক ও জনকল্যাণমূলক আয়োজনের বিশেষ করে অসহায়, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রতিবার আব্দুল জব্বার ফাউন্ডেশন ও আব্দুল মতিন পরিবার স্বাস্থ্য সেবার এই উদ্যোগটি গ্রহণ করে। স্বাস্থ্য সেবায় আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মানসম্মত ঔষধ সরবরাহ করা হয়। প্রধান চিকিৎসকের ভূমিকায় থেকে রোগীদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসক, আব্দুল জব্বার ফাউন্ডেশনের পরিচালক এবং আব্দুল মতিন পরিবার’র চেয়ারম্যান মনজুরুল মাআবুদ। তিনি রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং সুস্থ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বের ওপর তিনি বিশেষ জোর দেন। এ সময় উপস্থিত ছিলেন নোভাটেক ফার্মাসিউটিক্যালসের অঞ্চল ব্যবস্থাপক ওয়ারিছুল গনি খালেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, আব্দুল জব্বার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অন্যদিকে আব্দুল মতিন পরিবারও বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতার এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। যৌথ উদ্যোগে আয়োজিত সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে। সেবাগ্রহীতারা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রামীণ এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী একটি উদ্যোগ। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুস্থ ও কল্যাণমুখী সমাজ গঠনে আগামী দিনগুলোতেও জনকল্যাণে এই ধরনের সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।




























