১০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ১৫টি মামলার পলাতক আসামি স্বামী-স্ত্রী

  • Update Time : ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিভিন্ন উপজেলার গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে প্রায় ৬ বছর ধরে উধাও ভেলেজ ডেভলপমেন্ট নেটওয়ার্ক (ভিডিএন) নামক বেসরকারি সংস্থার চেয়ারম্যান আব্দুল হাকিম (৫০) ও তার স্ত্রী আছমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে সিলেটের শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে বড়লেখা থানা পুলিশ। আব্দুল হাকিম বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, আব্দুল হাকিম বড়লেখা থানার চেক জালিয়াতিসহ ১০টি মামলার সাজা পরোয়ানাসহ মোট ১৩টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। তার স্ত্রী আছমা বেগমের বিরুদ্ধে দুটি মামলার সাজা পরোয়ানা রয়েছে। আদালতের রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার এর দিক নির্দেশনায় বড়লেখা থানার এএসআই মো.আবু তালেবের নেতৃত্বে একদল পুলিশ বুধবার ভোরে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও তার স্ত্রী আছমা বেগমকে গ্রেপ্তার করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ১৫টি মামলার পলাতক আসামি স্বামী-স্ত্রী

Update Time : ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩