০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে মসজিদে এসি চালানো নিয়ে সংঘর্ষ, আহত বৃদ্ধের মৃত্যু

  • Update Time : ০৬:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সৈয়দ মান্দারুকা জামে মসজিদে এসি চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত সৈয়দ হীরা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট শহরের ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছে গত ১০ জুন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সৈয়দ মান্দারুকা জামে মসজিদে।

জানা গেছে, গত ১০ জুন আসরের নামাজের সময় উপজেলার উমরপুর ইউপির ওই জামে মসজিদে এসি চালানো এবং নতুন ফ্যান লাগানোকে কেন্দ্র করে একই গ্রামের রহিম আলী ও হুমায়ুনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় ইফতারের পর মসজিদের পাশে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন উভয়পক্ষের প্রায় ১৫/২০ জন।

পরে আহতদের সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর জখম হীরা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহরের ওয়েসিস হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। ২৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় ঘটনার দিনই উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। নিহতের পক্ষের আবেদনের প্রেক্ষিতে তাদের দায়েরকৃত ৩০৩ ধারার মামলাটি ৩০২ ধারায় অন্তর্ভূক্ত করা হবে বলেও জানান ওসি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে মসজিদে এসি চালানো নিয়ে সংঘর্ষ, আহত বৃদ্ধের মৃত্যু

Update Time : ০৬:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭