০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ ভবন ঝাড়ু দিলেন চেয়ারম্যান!

  • Update Time : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষদ ভবন ও এর আশপাশের এলাকা পরিস্কার করলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক। বুধবার তিনি তার পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের সঙ্গে নিয়ে পরিষদের ভবন এবং এর আশপাশের এলাকা ঝাড়ু দিয়ে পরিস্কার করেন। বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।  নেত্রী যে আশা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, জীবন দিয়ে হলেও তা পূরণ করবো। নিজের পরিষদ ভবন ঝাড়ু দিয়ে পরিস্কার করাটা আমার কাছে আত্মমর্যাদার। তিনি আরও বলেন, ইউনিয়নবাসী যাতে তারা নিজেদের বাড়ি ঘর নিজেরা পরিস্কার রাখে সে, বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতেই আমি ঝাড়ু হাতে নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন ও এর আশপাশের এলাকা পরিস্কার করেছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউনিয়ন পরিষদ ভবন ঝাড়ু দিলেন চেয়ারম্যান!

Update Time : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২