০২:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলো এবং আঁধার- আবদুর রহমান জামী
- Update Time : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারি ২০১৯
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
অন্ধকারে আছি আমি,
থাকবো অন্ধকারে,
যতোই দেখাও আলোর আভা,
রইবো ঠিকই পড়ে।
অন্ধকারে জন্ম আমার,
অন্ধকারেই মরন,
যতোই দেখাও লোভ আমায়,
করবো আমি বারন।
যেভাবে আছি,
সুখেই আছি,
ভালোই আছি বেশ,
ছুটছি আমি আঁধারের পিছে,
যার নেইতো কোন শেষ।
আলোর যুগের সহচর আমি,
আঁধারের আমি সখা,
যে আঁধার আমায় করেছে যতন,
তারই স্বার্থে রাতজাগা।
জীবন মানেই আলোর খেলা?
করলাম আলোকে বরণ,
আঁধার ছাড়া আলোর খেলা?
ব্যার্থতা হবে চরম।
আলো-আঁধার দুই সহোদর,
মুদ্রার এপিঠ-ওপিঠ,
যেখানেই চলুক আলোর মেলা,
তা রয়েছে আঁধারের সহিত।।
কবি: দক্ষিণ সুনামগঞ্জ, মোবাঃ 01712-531125




























