অতিরিক্ত সচিব আফতাব আলীর পিতা মাস্টার ছাদ উল্লাহ আর নেই, জানাযা সম্পন্ন: বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ সদর উপজেলার বানিপুর গ্রামের অতিরিক্ত সচিব আফতাব আলী ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সহ শিক্ষক মো. ইয়াকুব আলীর পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী সলিশ ব্যক্তিত্ব সাবেক শিক্ষক (অব:) ছাদ উল্লাহ মাস্টার (১০৫) ঢাকা কর্মচারী হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে গতকাল শবিবার বেলা সাড়ে ৩ টায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৭ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। মরহুমের নামাজে জানাযা রবিবার সকাল ১১ টায় বানিপুর বর্মা উত্তর রামনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমতি করেন মরহুমের নাতী হাফেজ মাওলানা জুলাহাস আহমদ। জানাযার নামাজে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে অতরিক্ত সচিব আফতাব আলী, মাওলানা মোহাম্মদ আলী, লিয়াকত আলী, আহমদ আলী, শওকত আলী, ব্যাংকার সোয়েব আহমদ, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের ৩ বারের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী, সি: সহ মৌলভী ইকবাল হোসেন, সি: সহ শিক্ষক ইয়াকুব আলী, সহ শিক্ষক নেফাউর রহমান, সহ শিক্ষক বেলাল আবেদীন, আকিক মিয়া, প্রবীন আলেমেদ্বীন মাওলানা আনোয়ার, মাওলানা আব্দুল মালিক, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আহমদুল হক, মাওলানা হেলালা আহমদ, হাফিজ মাওলানা আব্দুল্লাহ সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরামগণ প্রমূখ। মরহুমের জানাযা শেষে গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বিভিন্ন মহলের শোক প্রকাশ: সাবেক শিক্ষক ছাদ উল্লাহ মাস্টার এর মৃত্যুতে দামোধরপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক ৩ বারের সভাপতি বর্তমান উপদেষ্টা মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, লেবু মিয়া হাদীস মিয়া, মাদ্রাসার সুপার শহীদুল ইসলাম চৌধুরী, শিক্ষক প্রতিনিধি সহ শিক্ষক বেলাল আবেদীন সহ নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন।




























