ছাতকে এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতৃবৃন্দ
- Update Time : ১২:০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার রাত পৌর বিএনপির নেতৃবৃন্দ এমপি মিলনের সঙ্গে শুভেচ্ছা, মতবিনিময় ও মিষ্টি বিতরণ করেছেন। একই সঙ্গে তাঁকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন ও যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, শাহিনুল হক চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর আলম, আশরাফুল হক খেলন, আকিল আলী, মোঃ রাসেল মাহমুদ, ছালিক মিয়া চৌধুরী রোকন,তানিমুল ইসলাম তানিম, কামাল চৌধুরী, ফরিদ মিয়া, মোঃ শফি উদ্দিন, বিএপি নেতা সৈয়দ জুনেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।




























