০৫:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে আহত শোকাহত ৮ স্বজন

  • Update Time : ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া তরুণীর মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন স্বজনরা। শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘটা এই দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং আহত যাত্রীদের উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৯) ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকালে স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে ঢাকার পাট চুকিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু পথিমধ্যে শান্তিগঞ্জের সদরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি পাশের খাদে ছিটকে পড়ে।

এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ইনচার্জ মো. ফজল মিয়া জানান, দুর্ঘটনায় শিকার অ্যাম্বুলেন্সটিতে মরদেহসহ ১০-১২ জন যাত্রী ছিলেন। আহত ৮ জনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরেকটি অ্যাম্বুলেন্সে করে তাদের জামালগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে আহত শোকাহত ৮ স্বজন

Update Time : ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬