১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ কাণ্ড! পুলিশ এসল্ট মামলায় ৬ আসামী গ্রেফতার

  • Update Time : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াও রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আসির মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে শাবানা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মেয়ে আমিনা বেগম, বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম এবং আসির মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট শান্তিগঞ্জ থানায় দায়ের করা একটি জিআর মামলায় তাদের এজাহারনামীয় আসামি করা হয়। মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা আসির মিয়াকে গ্রেপ্তারে সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্টে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছয় আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ জানান, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ কাণ্ড! পুলিশ এসল্ট মামলায় ৬ আসামী গ্রেফতার

Update Time : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬