১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে মসজিদের ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযোগের নিন্দা

  • Update Time : ০৯:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মাহমুদপুর মসজিদের ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এ দাবির পক্ষে ৩১ জনের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর সংবলিত একটি লিখিত প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর দেওয়া ওই প্রত্যয়নপত্রে বলা হয়, দামোধরতপী মাহমুদপুর মসজিদ কমিটি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যথাযথভাবে গঠিত হয়েছে। মসজিদের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব পরিচালনা করে মসজিদ পরিচালনা কমিটি।

প্রত্যয়নপত্রে আরও বলা হয়, মসজিদের ১৭ লাখ টাকা হিসাব না দেওয়ার অভিযোগে আমিরুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। তবে পঞ্চায়েতের স্বাক্ষরকারীদের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। তাদের দাবি, আমিরুল হক মসজিদ পরিচালনা কমিটির কোনো দায়িত্বে নেই। এদিকে, গত ৩০ আগস্ট সুনামগঞ্জে শান্তিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আসির মিয়া বাদী হয়ে আমিরুল হকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন। গ্রামবাসীর দাবি এই মামলাটিও মিথ্যা বানোয়াট। যার কোন ভিত্তি নাই। এমন মানহানিকর ঘটনার তীব্র নিন্দা ও জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে আমিরুল হক বলেন, “আমার বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। টাকা-পয়সার কোনো লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।” এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন আসির মিয়া। তবে তিনি বর্তমানে কারাগারে থাকায় তার সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে মসজিদের ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযোগের নিন্দা

Update Time : ০৯:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬