০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার- ২

  • Update Time : ০৫:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।নজগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এসআই মো. মোশাররফ হোসেন, এএসআই কামাল উদ্দিন ও এএসআই এখলাছুর রহমানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায়। অভিযানে উপজেলার আমড়াতৈল গ্রামের তছদ্দর আলীর ছেলে রাজু মিয়া (২৪)-কে গ্রেফতার করা হয়। তিনি সিআর-৩৯৫/২৫ (জগঃ) মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এদিকে, পুলিশের অপর একটি অভিযানে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে ইলিয়াছ আলী (৫৫)-কে গ্রেফতার করা হয়। তিনি মাদক মামলার এজাহারনামীয় আসামি।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতার হওয়া দুই আসামিকে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পুলিশি পাহারায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার- ২

Update Time : ০৫:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬