জগন্নাথপুরে ইয়াবাসহ ২ ও পলাতক ২ আসামি গ্রেফতার- ৪
- Update Time : ০৮:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন ও পলাতক আসামি দুইজনসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামের মোঃ আফরোজ আলীর ছেলে মাদক মামলার এজাহারনামীয় আসামি মোঃ আনছার আলী (২৮) এবং উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের সমুজ মিয়ার ছেলে মোঃ জুবের আলী (২৬)-কে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এদিকে, জগন্নাথপুর উপজেলার শেরপুর গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে জি আর নং-৪৯, তারিখ- ২২ এপ্রিল ২০২৩-এর পলাতক আসামি মোঃ মনির আলী (৩৫) এবং উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের আরজত আলী-আরজত উল্লাহর ছেলে, ওসমানীনগর থানার এফআইআর নং-৬/৬, তারিখ- ১১ জানুয়ারি ২০১৮; সময়- ২১.৩৫; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০-এর পলাতক আসামি সোহেল মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




























