১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬২ হাজার টাকা জরিমানা

  • Update Time : ১১:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্লুইজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি, ওজনে কম দেওয়া এবং বিএসটিআইয়ের প্যাকেজিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের আওতায় প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ৬২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন বলেন, জনস্বার্থে ভেজাল রোধ, অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল এবং ওজনে কারচুপি বন্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬২ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬