সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:৩৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা শহরের ওয়েজখালিস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব ও মাওলানা নুরুজ্জামান আলমগীর, সহসাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মওলানা মুবাশ্বির আলী বর্মাউত্তরী, মাওলানা ইকরাম হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা উবায়দুল্লাহ মামুন, আহমদ ফখরুদ্দীন, ছাত্রনেতা রিয়াজ উদ্দীন প্রমুখ। এছাড়াও সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাবেক তুখোড় নেতা ও সৌদি আরব প্রবাসী জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলীনুর এবং জমিয়তনেতা মাওলানা নুরুজ্জামান।




























